জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম ২০২৬ (১ মিনিটে চেক করুন)
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করতে everify.bdris.gov.bd ভিজিট করে জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ YYYY-MM-DD ফরমেটে লিখে ফরম পূরণ করুন।
বর্তমানে ঘরে বসেই মোবাইল বা কম্পিউটার দিয়ে অনলাইনে জন্ম নিবন্ধন আসল নাকি নকল তা যাচাই করা যায়। আপনার জন্ম সনদটি ডিজিটাল বা অনলাইন করা আছে কিনা তা জানতে এই নির্দেশিকাটি শেষ পর্যন্ত পড়ুন।
জন্ম নিবন্ধন যাচাই করতে চাচ্ছেন? জন্ম নিবন্ধন সনদ আসল কিংবা অনলাইন রয়েছে কিনা তা জানতে হলে জন্ম নিবন্ধন যাচাই করতে হয়। এই টিউটোরিয়াল ফলো করে আপনার মোবাইল দিয়ে আপনি মাত্র ১ মিনিটেই অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন।
জন্ম নিবন্ধন যাচাই করতে কী কী লাগবে?
অনলাইনে জন্ম সনদ চেক করতে আপনার মাত্র ২টি তথ্যের প্রয়োজন হবে:
- ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর (Birth Registration Number)
- জন্ম তারিখ (বছর-মাস-দিন ফরম্যাটে)
💡 ১৩ ডিজিটের পুরাতন নম্বরকে ১৭ ডিজিট করার নিয়ম: আপনার জন্ম নিবন্ধন নম্বর যদি ১৩ ডিজিটের হয়, তবে ভয়ের কিছু নেই। নম্বরের ঠিক শুরুতে আপনার জন্ম সালটি বসিয়ে দিলেই সেটি ১৭ ডিজিট হয়ে যাবে। (যেমন: জন্ম সাল ২০০২ এবং নম্বর ১২৩৪৫৬৭৮৯০১২৩ হলে, নতুন নম্বর হবে: ২০০২১২৩৪৫৬৭৮৯০১২৩)।
ধাপে ধাপে অনলাইনে জন্ম নিবন্ধন চেক করার পদ্ধতি
বাংলাদেশ সরকারের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জন্ম নিবন্ধন যাচাই করার সহজ উপায় নিচে দেওয়া হলো:
- অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ: প্রথমে আপনার ব্রাউজার থেকে সরাসরি সরকারি everify.bdris.gov.bd পোর্টালে ভিজিট করুন।
- নিবন্ধন নম্বর লিখুন: ওয়েবসাইটের প্রথম বক্সে (Birth Registration Number) আপনার ১৭ ডিজিটের নম্বরটি সঠিকভাবে লিখুন।
- জন্ম তারিখ দিন: দ্বিতীয় বক্সে (Date of Birth) ক্যালেন্ডার থেকে আপনার জন্ম তারিখ সিলেক্ট করুন অথবা
YYYY-MM-DD(বছর-মাস-দিন) ফরম্যাটে লিখুন। - ক্যাপচা কোড সমাধান: নিচে একটি সহজ অংক বা যোগ-বিয়োগ (যেমন:
30 + 15 = ?) দেখতে পাবেন। সেটির সঠিক উত্তর ফাঁকা ঘরে বসিয়ে দিন। - সার্চ করুন: সবশেষে Search বাটনে ক্লিক করুন।
সব তথ্য সঠিক থাকলে স্ক্রিনে আপনার নাম, পিতা-মাতার নামসহ ডিজিটাল জন্ম সনদের বিবরণ চলে আসবে।
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই
জন্ম নিবন্ধন তথ্য যাচাই করার জন্য এই https://everify.bdris.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। এরপর, ১৭ ডিজিটের জন্ম সনদ নাম্বার এবং জন্ম তারিখ লিখে নিচে থাকা ক্যাপচা পূরণ করে Search বাটনে ক্লিক করে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন।
আপনাদের সুবিধার কথা চিন্তা করে আমরা একটি ফরম তৈরি করেছি। যেখান থেকে আপনি অফিসিয়াল তথ্য দেখতে পারবেন।
কীভাবে জন্ম নিবন্ধন যাচাই করবেন?
জন্ম নিবন্ধন তথ্য যাচাই করতে এই ফরমে আপনার জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করুন বাটনে ক্লিক করুন। বিস্তারিত ধাপ দেখে নিন:
- ফরমটিতে “জন্ম নিবন্ধন নাম্বার” ঘরে আপনার জন্ম নিবন্ধন নম্বরটি লিখুন।
- “জন্ম তারিখ” ঘরে আপনার জন্ম তারিখ লিখুন।
- সবশেষে “জন্ম নিবন্ধন যাচাই করুন” বাটনে চাপ দিন।
- এখন আপনাকে একটি নতুন পেজে নিয়ে যাওয়া হবে।
- সেখানে একটি ক্যাপচা কোড পূরণ করতে হবে।
- ক্যাপচা কোড পূরণ করার পর Search বাটনে ক্লিক করুন।
সনদটি অনলাইনে থাকলে আপনি Birth Registration Record Verification বিস্তারিত তথ্য দেখতে পারবেন। অন্যথায় No Record Found দেখাবে। ব্যাস! এভাবেই মাত্র ১ মিনিটে আপনি আপনার জন্ম নিবন্ধন তথ্য যাচাই করতে পারবেন।
আরো দেখুন: নতুন জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম
জন্ম নিবন্ধন যাচাই করার জন্য জন্ম নিবন্ধন এবং মৃত্যু নিবন্ধন ওয়েবসাইট https://everify.bdris.gov.bd/ ওয়েবসাইট ভিজিট করুন। এরপর, ১৭ ডিজিটের জন্ম সনদ নাম্বার এবং জন্ম তারিখ লিখে নিচে থাকা ক্যাপচা পূরণ করে Search বাটনে ক্লিক করে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন।

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য ১৭ ডিজিটের জন্ম সনদ নম্বর লাগবে। আপনার জন্ম সনদের নম্বর যদি ১৭ ডিজিটের না হয়ে থাকে কিংবা হাতে লেখা জন্ম সনদ হয়ে থাকে, তবে এই পদ্ধতি অনুসরণ করে জন্ম সনদ যাচাই করতে পারবেন না।
জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই
জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য –
- https://everify.bdris.gov.bd/ ওয়েবসাইট ভিজিট করুন।
- Birth Registration Number : লেখার নিচের বক্সে ১৭ ডিজিটের জন্ম সনদ নাম্বার দিন।
- নিচের ঘরে জন্ম তারিখ লিখে দিন (বছর-মাস-তারিখ ফরম্যাটে)।
- ছবিতে দেয়া ক্যাপচার উত্তর ফাঁকা বক্সে লিখুন।
- Search বাটনে ক্লিক করে জন্ম সনদ যাচাই করে নিন।
উপরে উল্লিখিত এই ৫টি সহজ পদ্ধতি অনুসরণ করে সহজেই ১৭ ডিজিটের জন্ম সনদ যাচাই করে নিতে পারবেন এবং জন্ম নিবন্ধন সনদের সকল তথ্য বের করতে পারবেন।
জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd
জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে আপনার বা যে কারও জন্ম সনদ অনলাইনে আছে কি না যাচাই করা যায়। Birth Certificate Check করার জন্য bdris.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে হয়। এই ওয়েবসাইটে সকল জন্ম নিবন্ধন এবং মৃত্যু নিবন্ধন এর তথ্য সংরক্ষিত থাকে।
কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য নিচে উল্লিখিত পদ্ধতিগুলো অনুসরণ করুন। অনলাইন জন্ম নিবন্ধন চেক করার সকল পদ্ধতি নিচে ছবিসহ উল্লেখ করে দিয়েছি।
জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইট ওপেন করুন
জন্ম নিবন্ধন সনদপত্র যাচাই করার জন্য প্রথমেই এই লিংকে -> https://everify.bdris.gov.bd/ ভিজিট করবেন কিংবা গুগলে সার্চ করে উক্ত ওয়েবসাইটে ভিজিট করবেন। এরপর, নিচের ধাপ অনুসরণ করুন।
জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ পূরণ করুন
Birth Registration Number লেখার নিচের বক্সে আপনার জন্ম নিবন্ধন সনদের নাম্বার লিখে দিবেন। অতঃপর, Date of Birth (YYYY-MM-dd) লেখার নিচের বক্সে জন্ম সনদ অনুযায়ী বছর-মাস-তারিখ জন্ম তারিখ লিখে দিবেন।
ক্যাপচা কোড পূরণ করুন
নিচে সংযুক্ত করা ইমেজের মতো করে ক্যাপচা কোড পূরণ করে দিবেন। ছবিতে সাধারণত দুইটি সংখ্যার যোগ কিংবা বিয়োগ দেয়া হবে। অংকটির উত্তর লিখে দিবেন নিচের বক্সে। এরপর সার্চ বাটনে ক্লিক করলে জন্ম সনদের সকল তথ্য যাচাই করতে পারবেন।
অনলাইন জন্ম নিবন্ধন যাচাই
সার্চ বাটনে ক্লিক করার পর আপনার এই ছবির মতো পেজ দেখতে পাবেন। এখানে, রেজিস্ট্রেশন ডেট, জন্ম তারিখ, ব্যক্তির নাম, জন্মস্থান, মাতারা নাম, মাতার জাতীয়তা, পিতার নাম, পিতার জাতীয়তা সহ আরও অনেক তথ্য বিস্তারিত দেখতে পাবেন।

সার্চ বাটনে ক্লিক করার পর যদি No Record Found লেখা দেখেন, তবে বুঝে নিতে হবে আপনার জন্ম সনদটি অনলাইন করা নেই। এক্ষেত্রে, জন্ম নিবন্ধন অনলাইনে আবেদন করতে হবে।
১৬ ডিজিটের জন্ম নিবন্ধন যাচাই করবেন কীভাবে?
আপনার জন্ম সনদের নম্বর যদি ১৬ ডিজিটের হয়ে থাকে, তবে উপরে দেয়া পদ্ধতি অনুসরণ করে সার্চ করতে গেলে No Record Found লেখা দেখাবে। সেক্ষেত্রে, ১৬ ডিজিটের জন্ম সনদের নিবন্ধন অনলাইনে যাচাই করতে ১৬ ডিজিটের সনদের নাম্বারের শেষ ৫ ডিজিটের সামনে একটি ০ বসিয়ে ১৭ ডিজিট করতে হবে।
অর্থাৎ, জন্ম সনদ নাম্বার যদি হয় 2006456475839475 তবে শেষ ৫ ডিজিট অর্থাৎ, 39475 এর সামনে ০ বসাতে হবে। ১৬ ডিজিট থেকে ১৭ ডিজিট হওয়ার পর এমন হবে: 20064564758039475। আশা করি বুঝতে পেরেছেন।
এভাবে অতিরিক্ত ০ যোগ করার পর আপনার ১৬ ডিজিটের নাম্বারটি ১৭ ডিজিট হয়ে যাবে। তখন, এই ১৭ ডিজিটের জন্ম সনদ নাম্বার দিয়ে সহজেই জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন।
সাধারণ সমস্যার সমাধান (FAQ)
১. “No Record Found” দেখালে কী করণীয়?
উত্তর: এই মেসেজটি দেখানোর ৩টি কারণ হতে পারে— আপনার দেওয়া নম্বর বা জন্ম তারিখ ভুল হয়েছে, জন্ম তারিখের ফরম্যাট (YYYY-MM-DD) ঠিক নেই, অথবা আপনার সনদটি এখনও ডিজিটাল বা অনলাইন করা হয়নি। তথ্য চেক করে আবার চেষ্টা করুন, তাও না হলে স্থানীয় ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনে যোগাযোগ করুন।
২. Server Busy বা Request Timeout দেখালে কী করব?
উত্তর: সরকারি BDRIS সার্ভারে একসাথে অনেকে চেষ্টা করলে সাময়িক সার্ভার ডাউন হতে পারে। এক্ষেত্রে কিছুক্ষণ পর বা রাতের দিকে চেষ্টা করলে সহজেই রেজাল্ট পাওয়া যায়।
৩. ভোটার আইডি (NID) কার্ড দিয়ে কি জন্ম নিবন্ধন চেক করা যায়?
উত্তর: না, সরাসরি এনআইডি কার্ড দিয়ে চেক করা যায় না। তবে এনআইডি দিয়ে আপনার জন্ম নিবন্ধন নম্বরটি উদ্ধার করে তা দিয়ে যাচাই করা সম্ভব।
জন্ম নিবন্ধন যাচাই করবো কিভাবে?
জন্ম নিবন্ধন যাচাই করার জন্য জন্ম নিবন্ধন এবং মৃত্যু নিবন্ধন ওয়েবসাইট https://everify.bdris.gov.bd/ ওয়েবসাইট ভিজিট করুন। এরপর, ১৭ ডিজিটের জন্ম সনদ নাম্বার এবং জন্ম তারিখ লিখে নিচে থাকা ক্যাপচা পূরণ করে Search বাটনে ক্লিক করে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন।
No Record Found দেখাচ্ছে কেনো?
যদি আপনার রেজাল্ট No Record Found দেখায়। তাহলে বুঝে নিতে হবে যে, আপনার জন্ম সনদ এখনও ডাটাবেজে সংযুক্ত হয়নি। এছাড়াও হতে পারে, আপনার জন্ম সনদটি হাতে লেখা জন্ম সনদ, বা ১৬ ডিজিটের জন্ম সনদ কিংবা বা আপনি কোনো ভুল তথ্য ইনপুট করেছেন। যদি ডিজিটাল জন্ম সনদ থাকার পরও তা অনলাইনে না দেখায় তাহলে আপনি যেখান থেকে জন্ম নিবন্ধন করেছেন দ্রুত সেখানে যোগাযোগ করুন।
১৬ ডিজিটের জন্ম নিবন্ধন কিভাবে যাচাই করবো?
১৬ ডিজিটের জন্ম সনদের নাম্বারের শেষের ৫ ডিজিটের পূর্বে অতিরিক্ত একটি ০ বসিয়ে ১৭ ডিজিট বানিয়ে তারপর উক্ত ১৭ ডিজিটের সনদ নাম্বার দিয়ে জন্ম সনদের নিবন্ধন যাচাই করা যাবে।
জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করবো কিভাবে?
জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য everify.bdris.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। অতঃপর, ১৭ ডিজিটের জন্ম সনদের নাম্বার এবং জন্ম তারিখ লিখতে হবে। এরপর, ক্যাপচা কোড পূরণ করে সার্চ করতে হবে। তাহলে, জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন সনদ যাচাই করা যাবে।
Source: https://bdris.org/birth-certificate-verify