টেলিটক

টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশন [2026]

দেশ সেরা কলরেট এবং সাশ্রয়ী ডাটা প্যাক নিয়ে সাজানো হয়েছে টেলিটক বর্ণমালা প্যাকেজ।

আপনি কি সাশ্রয়ী কলরেট পেতে টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন? শিক্ষার্থী হিসেবে Teletalk Bornomala Sim Registration প্রক্রিয়ার মাধ্যমে সরকারি এই বিশেষ সিমটি গ্রহণ করা এখন অনেক সহজ।

Table of Contents

টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশন ২০২৬

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী কলরেট এবং ইন্টারনেটের সুবিধা নিয়ে সাজানো হয়েছে টেলিটকের বিশেষ প্যাকেজ ‘টেলিটক বর্ণমালা’। আপনি যদি একজন শিক্ষার্থী হন এবং সাশ্রয়ী মোবাইল প্যাকেজ খুঁজছেন, তবে এই গাইডটি আপনাকে বর্ণমালা সিম রেজিস্ট্রেশন থেকে শুরু করে এর সুবিধাগুলো বুঝতে সাহায্য করবে।

টেলিটক বর্ণমালা সিম: শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী প্যাকেজ

কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য টেলিটক নিয়ে এসেছে বিশেষ ‘বর্ণমালা’ প্যাকেজ। সাশ্রয়ী কলরেট এবং চমৎকার ডাটা অফারসহ এই প্যাকেজটি বর্তমান সময়ের শিক্ষার্থীদের জন্য অন্যতম সেরা পছন্দ। সরকারি অপারেটর হিসেবে টেলিটক বর্ণমালা সিমের নির্ভরযোগ্যতা ও সাশ্রয়ী সুবিধাগুলো নিচে বিস্তারিত তুলে ধরা হলো।

teletalk bornomala logo

কেন টেলিটক বর্ণমালা সিম সেরা?

টেলিটক বাংলাদেশ লিমিটেডের এই বিশেষ প্যাকেজটি শিক্ষার প্রসারে অবদান রাখছে। শিক্ষার্থীরা মাত্র ২০০ টাকায় এই সিম সংগ্রহ করতে পারে। এছাড়া নিয়মিত রিচার্জ বোনাস এবং কম খরচে কথা বলার সুবিধার কারণে এটি শিক্ষার্থীদের প্রথম পছন্দ।

বর্ণমালা সিমের আকর্ষণীয় চার্জ ও রেট

ক্যাটাগরিরেট
পালস
ভয়েস কল (সব নাম্বারে)৬০ পয়সা/মিনিট১ সেকেন্ড
ভিডিও কল (অন-নেট)৬০ পয়সা/মিনিট১ সেকেন্ড
এসএমএস (বাংলা)২৫ পয়সা
এসএমএস (ইংরেজি)৫০ পয়সা

বর্ণমালা ডিসকাউন্টেড কলরেট (৪৫ পয়সা/মিনিট)

বিশেষ রিচার্জের মাধ্যমে আপনি যেকোনো লোকাল নাম্বারে ৪৫ পয়সা/মিনিট কলরেট উপভোগ করতে পারবেন:

  • ৩৩ টাকা রিচার্জ: ১০ দিনের মেয়াদে ৪৫ পয়সা/মিনিট কলরেট (১০ সেকেন্ড পালস)।
  • ৯৩ টাকা রিচার্জ: ৩০ দিনের মেয়াদে ৪৫ পয়সা/মিনিট কলরেট (১০ সেকেন্ড পালস)।

স্টার্টআপ ও রিচার্জ বোনাস

  • সিম মূল্য: ২০০ টাকা।
  • স্টার্টআপ বোনাস: অ্যাক্টিভেশনের পর প্রথম ৫০ টাকা রিচার্জে আপনি পাবেন ৫০ মিনিট ভয়েস, ৫০টি এসএমএস এবং ৫ জিবি ডাটা (৩০ দিন মেয়াদে)। রিচার্জকৃত ৫০ টাকা মেইন ব্যালেন্সে যোগ হবে।
  • রিচার্জ বোনাস: প্রতি ৭ দিনে একবার ৩০ টাকা রিচার্জে ৩০ মিনিট (অন-নেট), ৩০টি এসএমএস (অন-নেট) এবং ৬০ এমবি ডাটা (৩ দিন মেয়াদে) পাবেন। ৩০ টাকা মেইন ব্যালেন্সে যোগ হবে।

বর্ণমালা সিম রেজিস্ট্রেশন প্রক্রিয়া

সিমটি নিতে হলে আপনাকে যেকোনো টেলিটক নাম্বার থেকে নিচের ফরম্যাটে এসএমএস করে রেজিস্ট্রেশন করতে হবে:

এসএমএস ফরম্যাট: BOR <space> SSC_Board(First 3 letters) <space> SSC_Roll <space> SSC_Year <space> SSC_Reg_No <space> Contact_No উদাহরণ: BOR MYM 123456 2020 1234567 0155XXXXXXX পাঠান: ১৬২২২ নম্বরে।

পরবর্তী ধাপ: সফল রেজিস্ট্রেশনের পর একটি ID ও OTP পাবেন। এটি এবং আপনার NID কার্ড নিয়ে নিকটস্থ টেলিটক কাস্টমার কেয়ার থেকে সিমটি সংগ্রহ করুন।

টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশন

টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশন: আমাদের দেশের একমাত্র সরকারি মোবাইল অপারেটর ‘টেলিটক’ গত কয়েক বছর ধরে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বিনামূল্যে তাদের বিশেষ সুবিধা ও বিশেষ নম্বর সম্বলিত প্যাকেজ ‘টেলিটক আগামী’ দিয়ে আসছে। বিশেষ সুবিধা সম্বলিত এই সিমটি এতদিন শুধু এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা পেয়ে থাকলেও এবার এসএসসি উত্তীর্ণ যেকোনো ছাত্র-ছাত্রীদের জন্য সাশ্রয়ী বিশেষ প্যাকেজ এনেছে টেলিটক। যার নাম – ‘টেলিটক বর্ণমালা’।

দেশ সেরা কলরেট এবং সাশ্রয়ী ডাটা প্যাক নিয়ে, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ঢেলে সাজানো হয়েছে টেলিটক বর্ণমালা প্যাকেজ। ২০০৫ থেকে এখন পর্যন্ত এসএসসি উত্তীর্ণ পরীক্ষার্থীদের জন্য এই সিমটি টেলিটক সরবরাহ করছে। একজন উত্তীর্ণ পরীক্ষার্থী তার এসএসসি রোল ও রেজিস্ট্রেশন সাপেক্ষে একটি বর্ণমালা সিম সংগ্রহ করতে পারবে। চলুন দেখে নেই, কীভাবে টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশন করতে হয়।

Teletalk Bornomala Sim Registration - টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশন
টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশন

বর্ণমালা সিম রেজিস্ট্রেশন করার নিয়ম

এসএমএস এবং অনলাইন আবেদনের মাধ্যমে আপনি সিমটি নিতে পারেন। তবে বর্তমানে SMS এর মাধ্যমে টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশন করাই ভালো। কেননা অনলাইনে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যাচ্ছে। OTP not found, Duplicate Roll এমন Error দেখালে আপনি SMS এর মাধ্যমে আবেদন করে দেখতে পারেন।

SMS এর মাধ্যমে টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশন

যেকোনো টেলিটক সিম থেকে, এসএমএস এর মাধ্যমে যেভাবে বর্ণমালা সিমের জন্য আবেদন করতে হবে। (চার্জ প্রযোজ্য)

Registering for Bornomala SIM

SMS এর মাধ্যমে বর্ণমালা সিমের রেজিস্ট্রেশন করতে, যেকোনো টেলিটক নাম্বার থেকে টাইপ করুন: BOR SSC_Board(First 03 letters) SSC_RollSSC_YearSSC_Registration_NoContact_No and send to 16222.

BOR<space>শিক্ষাবোর্ড (প্রথম ৩ অক্ষর)<space>এসএসসি রোল নং<space>পাসের সন<space>এসএসসি রেজিষ্ট্রেশন নং<space>আপনার নাম্বার লিখে 16222 নাম্বারে পাঠিয়ে দিন।

  • উদাহরন: BOR DHA 123456 2020 1234567 0195XXXXXXX
  • বিঃদ্রঃ রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হলে আপনি একটি ID এবং OTP পাবেন। উক্ত ID এবং OTP টেলিটকের যেকোনো কাস্টমার কেয়ারে দেখালে আপনি বর্ণমালা সিম কিনতে পারবেন।
  • মনে রাখবেন, আপনার আইডি এবং ওটিপি’র মাধ্যমে অন্যকেউ সিম তুলে ফেলতে পারবে। তাই, আবেদন করার পর Confirmation Message আসবে। তা কারো সাথে শেয়ার করবেন না

Please collect “Bornomala” SIM within 07 days from “XXXXXXXXX customer care/ any Teletalk Customer Care excluding Govt. holiday. Please bring National ID, Photo-2 nos. Id no: XXXXXXXX and OTP no.: XXXXXX.

টেলিটক কাস্টমার কেয়ার কোড: কাস্টমার কেয়ার কোড জানতে এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করুন। http://bornomala.teletalk.com.bd/doc/CC_Code.pdf


Teletalk Bornomala Sim Registration Online

অনলাইনে আবেদনের জন্য (http://bornomala.teletalk.com.bd/application.php) এই ওয়েবসাইট ভিজিট করুন। প্রয়োজনে এখানে ক্লিক করুন। এরপর, আপনার তথ্য দিয়ে নিচের ফর্মটি পূরণ করুন।

টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশন
Teletalk Bornomala Online Registration

অনলাইনে আবেদন সম্পন্ন করার পর আপনার মোবাইলে 01550-155555 নাম্বার থেকে নিম্নোক্ত ম্যাসেজ আসবে:

YOUR NAME, SSC Board: Dhaka, Roll: XXXXXX, Year: XXXX. Id no: XXXXXXXXXXXXX and OTP no.: XXXXXX. Thanks for your interest.

বর্ণমালা সিম রেজিস্ট্রেশন করতে কী কী লাগবে?

সাধারণত টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশন করতে তেমন কোনো কাগজপত্রের দরকার হয় না। তবে, সিম উঠানোর সময় অনেক কাস্টমার কেয়ারে জাতীয় পরিচয়পত্রের কপি দেখতে চাইতে পারে। এছাড়া সিম রেজিস্ট্রেশনের আগে একটি খাতায় টুক করে নিচের বিষয়গুলো নোট করে নিতে পারেন।

  • আপনার নাম
  • এসএসসি বোর্ড
  • পাসের সন
  • এসএসসি রোল
  • এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার
  • নিকটস্থ কাস্টমার কেয়ারের ঠিকানা
  • একটি সচল মোবাইল নাম্বার
  • আপনার ইমেইল অ্যাড্রেস
  • জাতীয় পরিচয়পত্রের কপি

আপনার নাম, আপনার এসএসসি বোর্ড, পাসের সন, এসএসসি রোল, এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার, নিকটস্থ কাস্টমার কেয়ারের ঠিকানা, একটি সচল মোবাইল নাম্বার এবং আপনার ইমেইল অ্যাড্রেস।


আবেদন পরবর্তী করণীয়

সফলভাবে আবেদন সম্পন্ন হলে, আপনি সিম উঠানোর জন্য এসএমএস পাবেন। এই এসএমএসে আপনাকে একটি ID নাম্বার এবং OTP কোড দেওয়া হবে। উক্ত এসএমএস দিয়ে আপনি যেকোনো সময় যেকোনো টেলিটক কাস্টমার কেয়ার থেকে সিমটি উত্তোলন করতে পারবেন। উল্লেখ্য, আপনার যদি NID কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি আপনার অভিভাবকের NID কার্ড ব্যবহার করে টেলিটক বর্ণমালা সিমটি উত্তোলন করতে পারবেন।

সিম উত্তোলনের নির্দিষ্ট তারিখে নিম্নোক্ত ডকুমেন্টসমূহ অবশ্যই সাথে আনতে হবে,

  • টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশনের ম্যাসেজ
  • যার নামে সিম রেজিস্ট্রেশন করা হবে তার NID এর ফটোকপি

সিম ওঠানোর সময় যা যা খেয়াল রাখবেন

মনে রাখবেন, আপনার আইডি এবং ওটিপি’র মাধ্যমে অন্যকেউ সিম তুলে ফেলতে পারবে।

  • টেলিটক বর্ণমালা প্যাকেজে নাম্বার চয়েস করার অপশন নেই
  • সরকারি ছুটির দিন বাদে, অনুগ্রহ করে অ্যাপ্লিকেশন করার ০৭ কর্মদিবসের মধ্যে সিমটি সংগ্রহ করবেন। সিম তোলার সময় আপনার সাথে আপনার জাতীয় পরিচয় পত্র, ID: XXXXXXXX এবং OTP: XXXXXX নিয়ে আসবেন। অর্থাৎ, ম্যাসেজটি সংরক্ষণ করবেন।
  • জাতীয় পরিচয় পত্র নেই? যদি আপনি ভোটার নিবন্ধনের জন্য ছবি তুলে থাকেন, তবে অনলাইন কপি উত্তোলনের মাধ্যমে অথবা অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে সিমটি তুলতে পারবেন। সেক্ষেত্রে তার জাতীয় পরিচয় পত্র লাগবে।

MyTeletalk অ্যাপ ডাউনলোড করতে এই লিঙ্কে ক্লিক করুন- https://play.google.com/store/apps/details?id=teletalk.teletalkcustomerapp


টেলিটক বর্ণমালা সিমের সুবিধাসমূহ

টেলিটক বর্ণমালা সিমে রয়েছে দারুণ সব সুযোগ-সুবিধা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই সিমটিতে গ্রাহকদের জন্য কী কী সুবিধা রয়েছে:

  • সাশ্রয়ী স্পেশাল কলরেট: ৩৩ টাকা রিচার্জে ১০ দিন অথবা ৯৩ টাকা রিচার্জে ৩০ দিন মেয়াদে যেকোনো লোকাল নাম্বারে ১০ সেকেন্ড পালস সহ মাত্র ৪৫ পয়সা/মিনিট কলরেট উপভোগ করা যায়।
  • রিচার্জের স্বাধীন সুযোগ: এই সিমে গ্রাহকরা তাদের চাহিদা অনুযায়ী যেকোনো পরিমাণ টাকা রিচার্জ করতে পারেন। বিশেষ কোনো প্যাক রিচার্জ না করলেও মূল বা বেসিক কলরেটের কোনো পরিবর্তন হয় না।
  • বাজেট-ফ্রেন্ডলি ইন্টারনেট: শুধু সাশ্রয়ী কলরেটই নয়, এই সিমে গ্রাহকদের জন্য রয়েছে অত্যন্ত কম মূল্যে চমৎকার সব ডেটা প্যাক। ফলে একই সাথে সবচেয়ে সস্তা কলরেট এবং আকর্ষণীয় ইন্টারনেট অফার—উভয় সুবিধাই উপভোগ করা সম্ভব।

বর্ণমালা সিমের কলরেট 2026

  • ৬০ পয়সা/মিনিট (২৪ ঘন্টা)
  • পালস্: ১ সেকেন্ড।
  • এসএমএস: ২৫ পয়সা (বাংলা), ৫০ পয়সা (ইংরেজি) (যেকোন অপারেটর)

বর্ণমালা সিমের স্পেশাল কলরেট: বর্ণমালা সিমের স্পেশাল কলরেট পেতে ৩৩ টাকা রিচার্জে ১০ দিন অথবা ৯৩ টাকা রিচার্জে ৩০ দিন মেয়াদে যেকোনো লোকাল নাম্বারে ১০ সেকেন্ড পালস সহ ৪৫ পয়সা/মিনিট কলরেট উপভোগ করুন।

কল রেটকলের ধরণকলরেট/মিনিট

ভয়েস কল

অন নেট

৬০ পয়সা

অফ নেট

৬০ পয়সা

ভিডিও কল

অন নেট

৬০ পয়সা

পালস্

 সেকেন্ড

এসএমএস

অন নেট

২৫ পয়সা (বাংলা), ৫০ পয়সা (ইংরেজি)

অফ নেট

ডাটা চার্জ

১৫ কেবি/১ পয়সা

টেলিটক বর্ণমালা সিমের আরেকটি দারুণ সুবিধা হলো, এতে আপনি আপনার চাহিদা অনুযায়ী যেকোনো পরিমাণ টাকা রিচার্জ করতে পারবেন এবং কোনো বিশেষ রিচার্জ না করলেও আপনার মূল কলরেটের কোনো পরিবর্তন হবে না।

বর্ণমালা সিমের ইন্টারনেট অফার ২০২৬

চমৎকার কলরেটের পাশাপাশি এই সিমে মিলবে সাশ্রয়ী ইন্টারনেটের সুবিধা। গ্রাহকদের বাজেট ফ্রেন্ডলি সব ডেটা প্যাক থাকায়, একাধারে কম খরচে কথা বলা এবং দারুণ ইন্টারনেট অফার উপভোগের ডাবল সুবিধা পাওয়া যাবে।

টেলিটক বর্ণমালা সিমের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী ডেটা প্যাকগুলোর তালিকা নিচে টেবিলে সাজিয়ে দেওয়া হলো:

বর্ণমালা ইন্টারনেট প্যাকডায়াল কোডমূল্য (টাকা)মেয়াদ
১ জিবি*১১১*৬১১#২৭৭ দিন
১ জিবি*১১১*৬১২#৫৩৩০ দিন
২ জিবি*১১১*৬১৩#৯৫৩০ দিন
৪ জিবি*১১১*৬১৪#৭১৭ দিন
১০ জিবি*১১১*৬১৬#২১২৩০ দিন

সূত্র: বর্ণমালা ডাটা প্যাক

বর্ণমালা সিম কেনো কিনবেন?

  • সিমের মূল্য: ২০০ টাকা।
  • কলরেট: ৬০ পয়সা/মিনিট। (যেকোনো অপারেটরে)
  • এসএমএস: ২৫ পয়সা (বাংলা), ৫০ পয়সা (ইংরেজি) (যেকোন অপারেটর)
  • পালস্: ১ সেকেন্ড পালস্।
  • স্টার্ট আপ বোনাস: সিম চালু করার পর, প্রথমবার ৫০ টাকা রিচার্জ করলেই ৫০ টাকা মূল ব্যালেন্সসহ ৫০ ভয়েস মিনিট, ৫০টি এসএমএস  এবং ৫ জিবি ডাটা (মেয়াদ ৩০ দিন)। অফারটি প্রথমবার ৫০ টাকা রিচার্জ করলেই পাওয়া যাবে। মিনিট এবং এসএমএস যেকোনো অপারেটরে ব্যবহার করা যাবে এবং ৫০ টাকা মূল অ্যাকাউন্টে যোগ হবে।
  • রিচার্জ বোনাস: এছাড়াও ৩০ টাকা রিচার্জে, ৩০ মিনিট ভয়েস, ৩০টি SMS ও ৬০ MB ডাটা ফ্রি পাবেন! (মেয়াদ ৩দিন) (অফারটি যতবার খুশি নেওয়া যাবে। মিনিট এবং এসএমএস শুধুমাত্র টেলিটকে ব্যবহার করা যাবে এবং ৩০ টাকা মূল অ্যাকাউন্টে যোগ হবে।)  গ্রাহকরা প্রতি ৩ দিনে (৭২ ঘন্টা) একবার এই অফারটি পাবেন।

শেষ কথা: কেন টেলিটক বর্ণমালা ব্যবহার করবেন?

অনেকেই হয়তো ভাবেন টেলিটকের নেটওয়ার্ক নিয়ে সীমাবদ্ধতা রয়েছে। তবে আমি বলবো, বর্তমান সময়ে সাশ্রয়ী কলরেট ও চমৎকার সব ডাটা অফারের জন্য সেকেন্ডারি সিম হিসেবে টেলিটক বর্ণমালা সত্যিই দুর্দান্ত। আপনার আমার মতো সচেতন গ্রাহকরা যদি এটি ব্যবহার করা শুরু করেন, তবেই টেলিটক তাদের গ্রাহকসেবার মান আরও উন্নত করতে আগ্রহী হবে। তাই সাশ্রয়ী খরচে সেরা সেবা পেতে এবং দেশের টাকা দেশে রাখতে টেলিটক বর্ণমালা সিম ব্যবহার করতে পারেন।

আশা করি, টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশন করার নিয়ম সংক্রান্ত এই আর্টিকেলটি আপনার উপকারে এসেছে। আর্টিকেলটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না! এই সিম সংক্রান্ত আপনার যেকোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে কমেন্ট বক্সে জানান; আমরা দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।

Source: https://www.teletalk.com.bd/bn/internet/bornomala-data-packs | https://www.teletalk.com.bd/bn/voice/prepaid/bornomala

Back to top button

Table of Contents

Index